এনভাইরনমেন্ট
পাইথন কি এবং কেন ব্যাবহার করব সেটা তো জানলাম । এখন তো আমাদের পাইথন কোড কে রান করার জন্য একটা জায়গা দরকার, একটা এনভাইরনমেন্ট এর দরকার ।আমরা মূলত জুপিটর নোটবুক দিয়ে আমাদের কোড রান করাব। পাইথন কে চালানোর জন্যAnaconda থেকেJupyter Notebook কেই ব্যাবহার করব।Jupyter Notebook এ প্রোগ্রামকে লাইন বাই লাইন রান করা যাবে ।যেটা আমাদের পরবর্তী যে কোন অ্যালগরিদম স্পেশালি মেশিন লার্নিং , ডীপ লার্নিং করার সময় খুব ই হেল্পফুল হবে। আমি চাইলে যে কোন টেক্সট ও লিখতে পারব এই নোটবুকে । মেশিন লার্নিং এর জন্য পাইথন এটা পুরোটা জুপিটার নোটবুক এ লিখা। এছাড়া আরো কিছু স্পেশাল ফরমেট আছে যা এই নোটবুককে আরো বেশি আকর্ষনীয় করে তুলেছে ।যা হোক আমাদের এখনকার কাজ হল এই নোটবুক সম্পর্কে জানা।
পর্ব-১: মেশিন লার্নিং এর জন্য পাইথন (বেসিক) (পর্ব-১)
আমাদের প্রথম কাজ হল গুগল থেকেAnaconda ডাউনলোড করা এবং ইনষ্টল করা। গুগলেAnaconda সার্চ দিলেইAnaconda র পেইজ চলে আসবে । ইনষ্টল করার পর কম্পিউটার এর একদম বামপাশে নিচেstart bar এ ক্লিক করেanaconda prompt লিখে সার্চ দিব । তারপরanaconda prompt এ ক্লিক করলেই দেখা যাবে একটা ব্ল্যাক পেইজ আসবে। একটু অপেক্ষা করলেই ওই পেইজ এ(base) C:\Users\jabed> এ ধরনের একটা লিখা আসবেjabed এর জায়গা আপনি যে নাম দিয়েছন সেটা আসবে, তারপর লিখতে হবেpip install jupyter notebook অথবা conda install jupyter notebook লিখে Enter দিলে অটোমেটিক ইনষ্টল/ডাওনলোড হবে। অবশ্যয় ইন্টারনেট চালু থাকতে হবে।
Google> Download Anaconda>Install Anaconda >Go to start bar> search Anaconda prompt> Enter >wait few second(10-20)> see a black window> wait few second > pip install jupyter notebook(write)>automatic download/install jupyter notebook
জুপিটার নোটবুক ডাউনলোড হওয়ার পর আবার start bar এ যান, এবার jupyter notebook লিখে সার্চ দেন । জুপিটার নোটবুক এ রাইট ক্লিক করে তারপরpin to taskbar এ ক্লিক করেন। তাহলে কম্পিউটার এর নিচে জুপিটার নোটবুক আইকন চলে আসবে। এর পর থেকে ওই আইকন এ ক্লিক করলেই জুপিটার নোটবুক ওপেন হয়ে যাবে।
পিকচার-১
জুপিটার নোটবুক ওপেন হওয়ার সময় হয়তো একটা ব্রাউসার এর পারমিশন চাইতে পারে। নিজের পছন্দের ব্রাউসার সিলেক্ট করলেই হবে। ওপেন হলে একটা হোম পেজ দেখাবে। হোমপেজ এর একেবারে ডান পাশে উপরেNew এ ক্লিক করলেই python 3 দেখাবে। python 3 তে ক্লিক করলেই নতুন একটা উইন্ডো আসবে ব্রাউসার এ(২য় পিকচার এর মত) ।এই উইন্ডোতেই মূল্ত আমরা প্রোগ্রামকে রান করাব।
পিকচার-২
এবার এই নোটবুকের কিছু নির্দেশনা দিই>
১।File এ গিয়ে প্রথমে প্রোগ্রাম বা ফাইলটার নামsave as থেকে সেভ করতে হবে । অথবা ডিফল্ট একটা নাম হয়ে যাবে পরে ফাইল খুজে পেতে কষ্ট হবে।
২।যেখানে প্রোগামটা রান লিখবেন এদেরকে সেল বলা হয় । উপরে+ অপশন এ ক্লিক করলেই যত ইচ্ছে তত গুলা সেল তৈরি হবে ।
৩। যদি কখনো সেল গুলাকে উপরে বা নিচে নামানো লাগেRun এর ঠিক বামপাশে এরো চিহ্ন দিয়ে উপরে বা নিচে নামানো যাবে।
৪ রান এ ক্লিক করলেই প্রোগ্রাম রান হবে । তাছাড়াও শর্টকার্ট হিসেবেshift +Enter ক্লিক করলেও প্রোগ্রাম রান হবে। একটি প্রোগ্রাম রান করলে অটোমেটিন নতুন একটা সেল তৈরি হবে।
৫। Run এর ঠিক ৩ ঘর ডানেCode লিখা থাকবে । সেখানে চাইলে যে কোন টেক্সট লিখা যাবে যা প্রোগ্রাম হিসেবে কাউন্ট হবে না। এর জন্যCode এ ক্লিক করলেইMarkdown সহ আরো কয়েকটা অপশন আসবে ।Markdown এ ক্লিক করলেই সেটা একটা টেক্সট হিসেবে নিবে। এর পর রান করলেই টেক্স এর কোন পরিবর্তন হবে না। অথবাesc + m দিলেই অটোমেটিক Markdown হয়ে যাবে। এর পরshift +Enter দিলেই টেক্সট হয়ে নতুন একটা সেল তৈরি হবে।
৬। টেক্সট কে চাইলে বড় বা ছোট করা যাবে। এর জন্য় esc + 1,2,3,4,5,6 এরকম যে কোন একটা দিলেই বোল্ড হবে।1 হচ্ছে সবচেয়ে বড় বা হেডিং হবে। এর পর2 আরো একটু ছোট তারপআরো ছোট এরকম।
এইটুক জানলে এখন হবে। বাকি গুলা নিজে চালাতে চালতে জানা যাবে।
Heading 1(Esc+1)
Heading 2(Esc+2)
Heading 3(Esc+3)